তিনি আজ (৭ ডিসেম্বর, ২০২৫) বাংলাদেশ সচিবালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
উপদেষ্টা উল্লেখ করেন, পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছিল ৪০–৪৫ টাকা প্রতি কেজি। আমদানির অনুমতির খবরে দাম কিছুটা কমেছে। তিনি বলেন, কৃষক ও ভোক্তাদের প্রতি কৌশল করে যারা ক্ষতি করছে, সেই চক্র চিহ্নিত করার চেষ্টা চলছে।
তিনি জানান, দেশে সারের কোনো সংকট নেই, তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে এবং কীটনাশক ও ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। কীটনাশক ব্যবহার করলে ফসল ৪–৫ দিন পর বাজারজাত করতে হবে যাতে ভোক্তা পর্যায়ে ক্ষতিকর প্রভাব কমে।
এ বছর আমন ধানের বাম্পার ফলন হবে এবং সবজির দাম মোটামুটি সহনীয় থাকবে। সরকার ইতিমধ্যে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ তৈরি করেছে, আরও ১০০টি স্থাপন করা হবে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রতিটি আমদানিকারক সর্বোচ্চ ৩০ মেট্রিক টন আইপি পাবেন, দৈনিক ৫০টি করে অনুমতি দেওয়া হবে।
ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, অনলাইনে অংশ নেন বিভাগের অতিরিক্ত পরিচালক ও জেলার উপপরিচালকরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন