নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা, খালেদা জিয়া লড়বেন ফেনী-১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

ঘোষিত তালিকায় রয়েছেন দলের শীর্ষস্থানীয় ও হেভিওয়েট নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ থেকে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন —

  • ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১)

  • ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২)

  • গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)

  • মির্জা আব্বাস (ঢাকা-৮)

  • আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০)

  • সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১)

  • অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)

  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (ভোলা-৩)

  • ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২)।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন —
ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩),
এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১),
লুৎফুজ্জামান বাবর (নেত্রকোণা-৪)।

রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ থেকে মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ থেকে এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ থেকে মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ থেকে আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ থেকে আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ থেকে জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ থেকে মো. বরকত উল্লাহ বুলু, এবং লক্ষ্মীপুর-৩ থেকে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি

দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা, খালেদা জিয়া লড়বেন ফেনী-১

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত