জয়পুরহাট ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত: মাসুদ রানা প্রধান ও সাবেক সচিব আব্দুল বারী
জয়পুরহাট প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট জেলার দুটি আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সোমবার( ৩ নভেম্বর ) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, ৩৪,জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মো: মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট-২ - (আক্কেলপুর- কালাই- ক্ষেতলাল) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব ও প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তি আব্দুল বারী।
দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই উভয় প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ জোরদার করেছেন।
মাসুদ রানা প্রধান জয়পুরহাটে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা থাকায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, " জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি জীবনবাজি রেখে মাঠে থাকব।”
অপরদিকে জয়পুরহাট-২ আসনে সাবেক সচিব আব্দুল বারী একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতিতে তিনি নতুন মুখ হলেও বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দিয়ে একটি ‘ক্লিন ইমেজ’-এর বার্তা দিতে চাওয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা গেছে। অনেকেই মনে করছেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়পুরহাটের দুটি আসনেই বিএনপির ভালো সম্ভাবনা রয়েছে।
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, “আমার বিশ্বাস জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল ভেদাভেদ ভূলে সবাই একসাথে কাজ করবে ও নতুন নেতৃত্বের সমন্বয়ে আগামীর নির্বাচন মোকাবিলা করবে। জনগণের পাশে থেকে ভোটের লড়াইয়ে নামবে।”
এখন দেখার বিষয়—প্রার্থীদের এই মনোনয়ন কতটা প্রভাব ফেলতে পারে ভোটারদের ওপর এবং তারা কতটা প্রস্তুত বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করতে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন