খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা-নতুন রাস্তাবাজার এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকালে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায় আহত ও মুখপোড়া হনুমানটিকে। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন গাছে আশ্রয় নিলেও ক্ষুধার জ্বালায় এবার বাজার-ঘাটে চলে আসে।
বাজারের চা স্টল, খাবারের হোটেল ও দোকানগুলোতে ঘুরে ঘুরে মানুষের দেওয়া খাবার খাচ্ছে হনুমানটি। স্থানীয়রা রুটি, বিস্কুট, কলা, বাদাম, কমলা, আপেলসহ বিভিন্ন খাবার দিলে তা খেয়ে নিচ্ছে প্রাণীটি।
টিপনা-নতুন রাস্তাবাজারের চাবিক্রেতা আশুতোষ পাল প্রথমে তাকে রুটি দেন। এরপর মুদি ব্যবসায়ী শেখ মোফাজ্জেল হোসেন ও উজ্জ্বল পাল বাদাম দিলে হনুমানটি তাদের দোকানে উঠে বাদাম খেতে থাকে।
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে গোনালী, বামুন্দিয়া, টিপনাসহ আশপাশের গ্রামগুলোতে তাকে ঘুরে বেড়াতে দেখা গেছে।
লোকজন তাকে কাছে টেনে আদর করলে হনুমানটি অনেকক্ষেত্রে ভয় না পেয়ে মানুষের মাথা থেকে উকুনও তুলছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ হনুমানটিকে ধর্মীয় প্রতীক হিসেবে দেখে নেড়ে–চেড়ে আদর করছেন।
এ ঘটনায় এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই কাছে গিয়ে দেখতে চাইলেও হনুমানটি সবাইকে সুযোগ দিচ্ছে না।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন