তিনি বলেন, “গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ছিল না। কোনো নেতা-প্রার্থী সাধারণ মানুষের কাছে যেত না। ভোটারদের মূল্যায়ন ছিল না। এখন আবার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এই মূল্যায়ন ধরে রাখতে হবে।”
শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পথসভায় বক্তৃতাকালে এসএম জিলানী আরও বলেন, “রাষ্ট্রের মালিক জনগণ। সচেতনতার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার ফেরত পেতে সব ভয়-ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। বিএনপি ২৩৭ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ-০৩ আসনে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে। আর এই নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে নেমেছে।”
এর আগে ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ সদরের পুলিশ লাইন মোড়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন গোপালগঞ্জ-০২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. কে এম বাবর। উপস্থিত ছিলেন—গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবুল খায়ের, এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দুলাল, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহামুদুল হাসান, শ্রমিক দলের আব্দুল্লাহ আহমেদ প্রমুখ।
এ সময় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাদের একটি বড় বহর তাকে বরণ করে নেয়। একই সঙ্গে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও পুলিশ লাইন মোড়ে জড়ো হন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন