ডুমুরিয়ার খুচরা বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে আগের তুলনায় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অন্যদিকে, চাল, ডিম ও কিছু সবজির দামে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন ক্রেতারা।
শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। পাইকারিতে কেজিপ্রতি ১০–১৫ টাকা বাড়ায় খুচরা বাজারে একই দিনে ২০–২৫ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে।
ক্রেতারা বলছেন, প্রতিদিনের বাজারে সবচেয়ে বড় চাপ পড়ছে পেঁয়াজের দামই।
এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চালের দাম কেজিপ্রতি ২–৩ টাকা কমেছে।
ডিমের দামও কমে প্রতি ডজন ১২৫ টাকায় নেমে এসেছে—যা এক সপ্তাহ আগেও ছিল ১৩৫–১৪০ টাকা।
কিছু সবজির দাম কমলেও, কাঁচা মরিচ ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। শীতের নতুন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম এখনো উচ্চ পর্যায়ে।
বিক্রেতাদের দাবি,
“আমদানির অনুমতি পেলে পেঁয়াজের বাজার দ্রুত স্থিতিশীল হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন