খুলনার ডুমুরিয়া উপজেলায় ১ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। ১৮ নভেম্বর ২০২৫ ছিল তাঁর শেষ কর্মদিবস।
দায়িত্ব শেষ করে তিনি ডুমুরিয়াবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেছেন। বার্তায় তিনি স্থানীয় জনগণকে সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মুহাম্মদ আল-আমিন জানান, ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ডুমুরিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর এই সময়টুকু তাঁর কর্মজীবনের একটি মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতা সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোথাও ব্যর্থতা থেকে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
বিদায়ী বার্তায় তিনি আরও বলেন, ডুমুরিয়াকে একটি উন্নত, নিরাপদ ও মানবিক উপজেলা গড়ে তোলার লক্ষ্যে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার যোগ্য। দল-মত নির্বিশেষে কৃষি ও মৎস্যসমৃদ্ধ ডুমুরিয়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দায়িত্বের শেষ দিনে তিনি বলেন, “ডুমুরিয়ার প্রতি আমার ভালোবাসা ও মমতা সবসময় অটুট থাকবে। ভবিষ্যতে ডুমুরিয়া আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।”
নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে ইউএনও মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়াবাসীর প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন