নজর বিডি

‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত নিকুঞ্জের জান ই আলম স্কুল

ক্লাস পার্টিতে উদ্দাম নৃত্য, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, nazarbd:
রাজধানীর নিকুঞ্জ এলাকার জান ই আলম সরকার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্লাস পার্টিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। পার্শ্ববর্তী বাসিন্দারা অভিযোগ করেছেন, শিক্ষক-শিক্ষিকাদের সামনেই স্কুল প্রাঙ্গণে উচ্চস্বরে রাজনৈতিক স্লোগান, দলীয় প্রচারমূলক গান এবং উদ্দাম নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি চালানো হয়, যা এলাকায় তীব্র ক্ষোভ ও অস্বস্তির জন্ম দিয়েছে। এমপিওভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাও প্রশ্নের মুখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের বার্ষিক ক্লাস পার্টি শুরু হয়। সকল শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিলেও দুপুর তিনটার দিকে অনুষ্ঠানটির পরিবেশ হঠাৎ করেই পাল্টে যায়। অভিযোগ অনুযায়ী, শিক্ষকদের উপস্থিতিতেই বিকট শব্দে ‘জয় বাংলা’ স্লোগান বেজে ওঠে। একই সঙ্গে বাজানো হয় নির্বাচনকে লক্ষ্য করে তৈরি হওয়া গান— ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’
গানের তালে শিক্ষার্থীদের উদ্দাম নাচে পুরো স্কুল প্রাঙ্গণ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অতিরিক্ত শব্দে আশপাশের বাসিন্দারা চরম বিরক্তি প্রকাশ করেন।

এ নিয়ে সমালোচনার ঝড় বইছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির বাইরে রাখাই যুক্তিযুক্ত। বাসিন্দারা বলছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান ও গান স্কুলে বাজানো মোটেই কাম্য নয় এবং শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে।

যদিও ক্লাস পার্টি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু স্থানীয়দের ক্ষোভের মুখে অনুষ্ঠানটি সাড়ে তিনটায়ই হঠাৎ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। দ্রুত শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজকেরা ক্যাম্পাস ছেড়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ‘জয় বাংলা’ স্লোগান ও নাচের ভিডিও। অনেকে স্কুল কর্তৃপক্ষের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পোস্ট দিচ্ছেন। এলাকাবাসীর মধ্যে এ ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এবিষয়ে জান ই আলম শিক্ষা প্রতিষ্ঠানের সাইডে দেয়া মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিয়েও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত নিকুঞ্জের জান ই আলম স্কুল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত