নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দেশব্যাপী ভূমিকম্পে আতঙ্ক, কেন্দ্র নরসিংদীতে

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী জেলা। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা কেঁপে ওঠে এই ভূমিকম্পে। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে থেকে পাওয়া তথ্যে জানা যায়, স্থানীয় বাসিন্দা রাজীব জানান ভূমিকম্পের সময় তিনি নিজ বাসায় ছিলেন- তিনি বলেন, ‘একসময় দেখি চারপাশ হঠাৎ কাঁপতে শুরু করল।’ এ ঘটনায় এখনো কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশব্যাপী ভূমিকম্পে আতঙ্ক, কেন্দ্র নরসিংদীতে

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।     স্টাফ রিপোর্টার: গাজী মো: নিয়ামুল ইসলাম ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী জেলা। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা কেঁপে ওঠে এই ভূমিকম্পে। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে থেকে পাওয়া তথ্যে জানা যায়, স্থানীয় বাসিন্দা রাজীব জানান ভূমিকম্পের সময় তিনি নিজ বাসায় ছিলেন- তিনি বলেন, ‘একসময় দেখি চারপাশ হঠাৎ কাঁপতে শুরু করল।’ এ ঘটনায় এখনো কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত