নজর বিডি
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ঢাকায় সন্ধ্যায় পরপর ভূমিকম্প

ঢাকায় সন্ধ্যায় পরপর ভূমিকম্প
বাংলাদেশ ভূমিকম্পের খবর      স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম 
প্রকাশ: ২২/১১/২০২৫; ০৯:০৮ পিএম
পরপর ভূমিকম্প... ঢাকায় আজ শনিবার সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি ঘটে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। ঠিক এক সেকেন্ড পর, অর্থাৎ ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আবারো ভূমিকম্প হয় এবং এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির প্রাথমিকভাবে জানান, দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থলই ঢাকার বাড্ডা এলাকায়। তবে পরে তথ্য হালনাগাদ করে তিনি বলেন, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাড্ডায় হলেও দ্বিতীয়টির কেন্দ্র ছিল নরসিংদী। এ ছাড়া আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলাতেও আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩।   নজর/ভূমিকম্প/নিয়ামুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় সন্ধ্যায় পরপর ভূমিকম্প

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ ভূমিকম্পের খবর      স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম 
প্রকাশ: ২২/১১/২০২৫; ০৯:০৮ পিএম
পরপর ভূমিকম্প... ঢাকায় আজ শনিবার সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি ঘটে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। ঠিক এক সেকেন্ড পর, অর্থাৎ ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আবারো ভূমিকম্প হয় এবং এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির প্রাথমিকভাবে জানান, দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থলই ঢাকার বাড্ডা এলাকায়। তবে পরে তথ্য হালনাগাদ করে তিনি বলেন, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাড্ডায় হলেও দ্বিতীয়টির কেন্দ্র ছিল নরসিংদী। এ ছাড়া আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলাতেও আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩।   নজর/ভূমিকম্প/নিয়ামুল

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত