নজর বিডি
প্রকাশ : রোববার, ২৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠালো বাংলাদেশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, গত পরশুদিন (শুক্রবার) দিল্লিতে বাংলাদেশের মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাসিনাকে ফেরাতে এর আগেও চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। আদালত রায় দিয়েছে, শাস্তিও নির্ধারিত হয়েছে। তাছাড়া তাদের (ভারত) সঙ্গে আমাদের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তিও রয়েছে। তাই আমরা অফিসিয়ালি ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছি।”

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে যান। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠালো বাংলাদেশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, গত পরশুদিন (শুক্রবার) দিল্লিতে বাংলাদেশের মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাসিনাকে ফেরাতে এর আগেও চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। আদালত রায় দিয়েছে, শাস্তিও নির্ধারিত হয়েছে। তাছাড়া তাদের (ভারত) সঙ্গে আমাদের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তিও রয়েছে। তাই আমরা অফিসিয়ালি ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছি।”

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে যান। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত