সোমবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনের সামনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন তাজরীনের আহত শ্রমিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
স্মরণসভায় বক্তারা দ্রুত আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূর্ণ পুনর্বাসন, আজীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং দোষী মালিক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন,
সরকারের অসহযোগিতার কারণেই দায়ী মালিক দেলোয়ারসহ অন্যান্য দোষীদের বিচার আজও নিশ্চিত করা সম্ভব হয়নি।
তারা জানান, সাক্ষী সংকট ও মালিক দেলোয়ারের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি দীর্ঘদিন ধরে থমকে আছে।
এ সময় জানানো হয়, তাজরীন ফ্যাশনের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন