নজর বিডি

ঢাকায় মৌসুমের সবচেয়ে খারাপ বায়ু, বিশেষজ্ঞের ঘরে থাকার পরামর্শ

পরিবেশ

চলতি মৌসুমে আজকের বায়ুমানকে সবচেয়ে খারাপ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার।   নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫
বাংলাদেশে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানী ঢাকাবাসীর সকালটা শুরু হয়েছে ভয়াবহ বায়ুদূষণের মধ্যে দিয়ে। চলতি মৌসুমে আজকের বায়ুমানকে সবচেয়ে খারাপ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার। সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক বায়ুমান সূচক অনুযায়ী, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৪০—যা ‘দুর্যোগপূর্ণ’ (Hazardous) পর্যায়ের। সাধারণত AQI ২০০ ছাড়ালে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়। বিশ্বের দূষিত নগরীর তালিকায় আজও শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি, যেখানে বায়ুমান ৪২০। ঢাকায় ভয়াবহ বায়ুদূষণ আজ সকালে ঢাকার বায়ুমান এতটাই খারাপ ছিল যে, তা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করেছে। সাধারণত শীত মৌসুমে ধুলোবালি, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের প্রভাব বাড়লেও আজকের মতো পরিস্থিতি সচরাচর দেখা যায় না। ঢাকার পাঁচটি স্থানে আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি পরিমাণে রেকর্ড করা হয়েছে— কল্যাণপুর: AQI ৩৮৪ গোড়ান: ৩৬৯ পল্লবী দক্ষিণ: ৩৩০ বে’জ এজ ওয়াটার: ৩০৬ পীরেরবাগ রেললাইন: ২৮৪ একটানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার বায়ুমান বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। বিভাগের শহরগুলোর বায়ুমান আজকের বায়ুমান সূচক অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে খুলনা। সকাল পর্যন্ত খুলনার AQI ছিল ২৩৬। গত বুধবার একই সময়ে এ সূচক ছিল ২৭৭। এরপর অবস্থান করছে.. রাজশাহী: ১৬৮ ময়মনসিংহ: ১৪৮ রংপুর: ১৪৯ বরিশাল: ৮৯ চট্টগ্রাম: ৮১ সিলেট: ৬৯ গবেষকেরা বলছেন, বায়ুদূষণ এখন ঢাকার সীমা পেরিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে রাজধানীতে বিষয়টি নিয়ে আলোচনাই বেশি হয়, অন্যান্য শহর ততটা গুরুত্ব পায় না—যদিও অনেক সময় ঢাকার চেয়ে বেশি দূষিত থাকে অন্যান্য শহরগুলোর বাতাস। বিশেষজ্ঞের সতর্কতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণ বিশেষজ্ঞ আব্দুস সালাম আজকের পরিস্থিতি সম্পর্কে বলেন, “আজ নগরবাসীর উচিত যতটা সম্ভব ঘরের বাইরে না যাওয়া। যারা বাইরে যাবেন, অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে গিয়ে ব্যায়াম না করাই ভালো। ঘরের জানালা বন্ধ রাখলে কিছুটা সুরক্ষা পাওয়া যেতে পারে।” তিনি আরও বলেন, শীত বা শুষ্ক মৌসুমে যখন বায়ুদূষণ বেড়ে যায়, তখন সরকার নানা উচ্চপর্যায়ের কমিটি করে; কিন্তু মৌসুম শেষ হলে সেগুলোর কার্যক্রম আর দেখা যায় না। “শুধু কথাবার্তা নয়, এখন কার্যকর ব্যবস্থা দরকার,” বলেন অধ্যাপক সালাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় মৌসুমের সবচেয়ে খারাপ বায়ু, বিশেষজ্ঞের ঘরে থাকার পরামর্শ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত