নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

জয়পুরহাট-২ আসনে এস এম রাশেদুল আলম সবুজের গণসংযোগ

জেলার খবর

জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ     জয়পুরহাট প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান  জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ গতকাল ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আক্কেলপুর পৌর শহরে গণসংযোগ করেন। শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে তার এই গণসংযোগ কার্যক্রমে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায় আক্কেলপুর বাজারের প্রতিটি মহল্লা, পাড়া, গলি এবং দোকানপাটে সরাসরি গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী সবুজ। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বলেন, “মানবতা, সেবা ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা—আপনাদের আস্থার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ।” গণসংযোগে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দীপু, সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান,পৌর আমির জাকারিয়া হোসেন পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী। তারা জানান, এস এম রাশেদুল আলম সবুজের মতো সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে জাতীয় সংসদে পাঠাতে তাঁরা বদ্ধপরিকর। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের নানা দাবি ও সমস্যা তুলে ধরেন এবং একটি কার্যকর ও জবাবদিহিতামূলক সংসদ সদস্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাট-২ আসনে এস এম রাশেদুল আলম সবুজের গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

জেলার খবর

জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ     জয়পুরহাট প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান  জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ গতকাল ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আক্কেলপুর পৌর শহরে গণসংযোগ করেন। শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে তার এই গণসংযোগ কার্যক্রমে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায় আক্কেলপুর বাজারের প্রতিটি মহল্লা, পাড়া, গলি এবং দোকানপাটে সরাসরি গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী সবুজ। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বলেন, “মানবতা, সেবা ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা—আপনাদের আস্থার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ।” গণসংযোগে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দীপু, সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান,পৌর আমির জাকারিয়া হোসেন পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী। তারা জানান, এস এম রাশেদুল আলম সবুজের মতো সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে জাতীয় সংসদে পাঠাতে তাঁরা বদ্ধপরিকর। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের নানা দাবি ও সমস্যা তুলে ধরেন এবং একটি কার্যকর ও জবাবদিহিতামূলক সংসদ সদস্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত