উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা, শিক্ষা ও সামাজিক নেতৃত্বে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত এই আয়োজনটি ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। তিনি সুশাসন, নৈতিকতা এবং উদ্যোক্তা যাত্রার আইনি কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন—
প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার
এস এম জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আলমগীর হোসেন (অব.) এবং লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও গবেষক মোহাম্মদ ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সাবেক উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে শিক্ষা, শিল্প, চিকিৎসা ও নারী উদ্যোক্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। পাশাপাশি ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা এবং মুহাম্মদ হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বর্ণপদক দেওয়া হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন