এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারি পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা জয়পুরহাটে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, জেলা পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অপরাধ, দুর্নীতি, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও দিকনির্দেশনামূলক সংবাদ প্রশাসনকে সহায়তা করবে।
তিনি আরও বলেন, জয়পুরহাটের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ এবং সাংবাদিক সমাজ পরস্পরের পরিপূরক। কোনো অপপ্রচার নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারই সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। আমি চাই, আমরা একসঙ্গে কাজ করি—যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, এবং এই জেলা একটি মডেল হিসেবে গড়ে ওঠে।
নবাগত পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে আন্তরিকতা প্রকাশ করে জানান, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, এবং এ কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মিনা মাহমুদা এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি ২৫ তম বিসিএসের কর্মকর্তা। ২০০৬ সালে তিনি চাকরিতে যোগদান করেন। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন