২ ডিসেম্বর মঙ্গলবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি বলেন, “গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান বিভাগীয় পর্যায়ে প্রয়োগ করে কোর্স প্রোফাইল ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন আরও স্বচ্ছ ও নির্ভুল করতে হবে।”
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন। তাঁরা কোর্স প্রোফাইল তৈরি, কোর্স আউটকাম (CO) এবং প্রোগ্রাম আউটকাম (PO) অর্জনের হিসাব (CO–PO Attainment Calculation) বিষয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারীদের ওবিই পদ্ধতিকে বিভাগীয় পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান। ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন এবং কারিকুলাম, অ্যাসেসমেন্ট ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন