রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত মানবিক দায় না, বরং বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ও আসন্ন নির্বাচনে দলের অবস্থান সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে তার হাতে বৈধ পাসপোর্ট না থাকলেও সরকার ‘ট্রাভেল পাস’ দিয়ে দেশে ফেরা অনুমোদন করেছে।
মায়ের অসুস্থতা, আইনি বাধা অপসারণ এবং ‘বিশেষ নিরাপত্তা বাহিনী’ (এসএসএফ) দ্বারা নিরাপত্তা প্রদানের ঘোষণা সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ এখন অনেকটাই পরিষ্কার। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, সম্ভবত আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা ঠিক সেসময়েই তিনি ঢাকার মাটিতে পা রাখবেন।
রাজনীতির বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত আবেগের জন্য নয়, এটি একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হতে যাচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন