নজর বিডি

খুলনা-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী আমির এজাজ খান

খুলনা (০৪ ডিসেম্বর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনবারের নির্বাচনে অংশগ্রহণকারী আমির এজাজ খান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আমির এজাজ খানকে প্রার্থী হিসেবে দেখা। তিনি রাজনৈতিকভাবে অভিজ্ঞ, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং এলাকার মানুষের কাছে একজন পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় খণ্ড খণ্ড আনন্দমিছিল, মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের স্রোত বইতে শুরু করেছে। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে খুলনা-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও চাঙা হবে।

এলাকার বিএনপি নেতারা জানিয়েছেন, প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে। তাদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে আমির এজাজ খানের নেতৃত্বে খুলনা-১ নতুন রাজনৈতিক উত্তাপে মুখর হবে।

আমির এজাজ খান বলেন,
“জেলা কমিটিতে দায়িত্ব পাওয়ার আগেও আমি দীর্ঘদিন বটিয়াঘাটা উপজেলা কমিটির নেতৃত্বে ছিলাম। মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছি। ২০০1 সালে পরাজিত হলেও বিপুল ভোট পেয়েছিলাম। ২০০৮ ও ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিই এবং বিপুল ভোট পাই। এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে এলাকার মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনা-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী আমির এজাজ খান

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনা (০৪ ডিসেম্বর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনবারের নির্বাচনে অংশগ্রহণকারী আমির এজাজ খান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আমির এজাজ খানকে প্রার্থী হিসেবে দেখা। তিনি রাজনৈতিকভাবে অভিজ্ঞ, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং এলাকার মানুষের কাছে একজন পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় খণ্ড খণ্ড আনন্দমিছিল, মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের স্রোত বইতে শুরু করেছে। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে খুলনা-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও চাঙা হবে।

এলাকার বিএনপি নেতারা জানিয়েছেন, প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে। তাদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে আমির এজাজ খানের নেতৃত্বে খুলনা-১ নতুন রাজনৈতিক উত্তাপে মুখর হবে।

আমির এজাজ খান বলেন,
“জেলা কমিটিতে দায়িত্ব পাওয়ার আগেও আমি দীর্ঘদিন বটিয়াঘাটা উপজেলা কমিটির নেতৃত্বে ছিলাম। মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছি। ২০০1 সালে পরাজিত হলেও বিপুল ভোট পেয়েছিলাম। ২০০৮ ও ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিই এবং বিপুল ভোট পাই। এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে এলাকার মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত