নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

জেলার খবর: বিশেষ প্রতিবেদন 

ঢাকা বিভাগ, গোপালগঞ্জ, মুকসুদপুর      গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন–২০২৫ : শিক্ষক মর্যাদা ও মানবকল্যাণে নতুন অঙ্গীকার.. বিশেষ প্রতিনিধি- মো: ছিরু মিয়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো) বিশেষ সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় ব্যাকডো’র কেন্দ্রীয় আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ারের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আরোও পড়ুন:মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা : কুমিল্লা থেকে প্রধান আসামি রাসেল শেখ গ্রেফতার ব্যারিস্টার-অ্যাট-ল (গ্রে’স ইন, যুক্তরাজ্য), নন-ফিকশন লেখক ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ার বলেন, “দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষক সমাজকে প্রাপ্য মর্যাদা দিতে হবে। শিক্ষা উন্নয়নই দেশের সমৃদ্ধির প্রধান পথ, আর ব্যাকডো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”তিনি ঘোষণা করেন, ব্যাকডো শিগগিরই একটি যাকাত ফান্ড গঠন করবে, যা দিয়ে এলাকার অসহায় ও প্রান্তিক মানুষদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষায়— আরোও পড়ুন: মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী আর নেই “আগামী ১০ বছরের মধ্যে যেন এলাকায় কোনো অসহায় বা দরিদ্র মানুষ না থাকে—এটাই আমাদের লক্ষ্য।” ব্যারিস্টার আনোয়ার আরও জানান, ব্যাকডো একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানও এর অন্যতম লক্ষ্য। সম্মেলনে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়াও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। [caption id="attachment_17004" align="aligncenter" width="300"] ছবি: সংগৃহীত[/caption] বক্তারা বলেন— “শিক্ষকরা জাতি গঠনের অগ্রদূত। তাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত হলে দেশের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে।” আলোচনার শেষে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, শিক্ষক কল্যাণ এবং মানবিক উন্নয়ন কর্মসূচি আরও বিস্তারের ঘোষণা দেওয়া হয়।   বিষয়: ব্যাকডো’র বিশেষ সম্মেলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত