নজর বিডি
প্রকাশ : রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

জলবায়ু বাস্তুচ্যুতদের কর্মসংস্থানে কারিতাসের চাকরি মেলা

দক্ষ যুব-নারীর বিকল্প আয়ে নতুন দিগন্ত

খুলনায় জলবায়ু–বাস্তুহারা মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের DRR & CCA প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) কারিতাস খুলনা আঞ্চলিক অফিস ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় নগর ও উপকূলীয় অঞ্চলের ২১০ জন ক্লাইমেট মাইগ্রান্ট অংশ নেন।

“Making a Bridge to Connect Employers and Trained Climate Migrants” শীর্ষক আয়োজনে ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও যুব চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহ, সাক্ষাৎকার ও প্রাথমিক বাছাই সম্পন্ন করেন। কারিতাসের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় ১১টি ট্রেডে প্রশিক্ষিত অংশগ্রহণকারীরা নিয়োগদাতাদের বিশেষ গুরুত্ব পেয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. হুসাইন শওকত বলেন, জলবায়ু পরিবর্তনে জীবিকা হারানো মানুষের জন্য টেকসই আয়ের সুযোগ নিশ্চিত করা জরুরি। কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. আলবিনো নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান দক্ষ মাইগ্রান্টদের আর্থিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থানে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

দিনব্যাপী কার্যক্রম শেষে মোট ৩১ জন চাকরিপ্রার্থী তাৎক্ষণিকভাবে চাকরি নিশ্চিত হন এবং আরও ২৪ জনের সিভি নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে। কারিতাসের এই উদ্যোগ উপকূলীয় জলবায়ু বাস্তুচ্যুত পরিবারের বিকল্প আয়ের পথ তৈরি করে অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনিটরিং টিম জানায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জলবায়ু বাস্তুচ্যুতদের কর্মসংস্থানে কারিতাসের চাকরি মেলা

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

দক্ষ যুব-নারীর বিকল্প আয়ে নতুন দিগন্ত

খুলনায় জলবায়ু–বাস্তুহারা মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের DRR & CCA প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) কারিতাস খুলনা আঞ্চলিক অফিস ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় নগর ও উপকূলীয় অঞ্চলের ২১০ জন ক্লাইমেট মাইগ্রান্ট অংশ নেন।

“Making a Bridge to Connect Employers and Trained Climate Migrants” শীর্ষক আয়োজনে ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও যুব চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহ, সাক্ষাৎকার ও প্রাথমিক বাছাই সম্পন্ন করেন। কারিতাসের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় ১১টি ট্রেডে প্রশিক্ষিত অংশগ্রহণকারীরা নিয়োগদাতাদের বিশেষ গুরুত্ব পেয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. হুসাইন শওকত বলেন, জলবায়ু পরিবর্তনে জীবিকা হারানো মানুষের জন্য টেকসই আয়ের সুযোগ নিশ্চিত করা জরুরি। কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. আলবিনো নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান দক্ষ মাইগ্রান্টদের আর্থিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থানে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

দিনব্যাপী কার্যক্রম শেষে মোট ৩১ জন চাকরিপ্রার্থী তাৎক্ষণিকভাবে চাকরি নিশ্চিত হন এবং আরও ২৪ জনের সিভি নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে। কারিতাসের এই উদ্যোগ উপকূলীয় জলবায়ু বাস্তুচ্যুত পরিবারের বিকল্প আয়ের পথ তৈরি করে অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনিটরিং টিম জানায়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত