আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখান সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষার উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
আগামীকাল ৯ম ও ১০ম শ্রেণির মোট ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন আনু।
অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারমীন আক্তার,
সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাফুজুল আলম,
ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, মনন, আত্মবিশ্বাস এবং স্বপ্ন বিকাশের নতুন দিগন্ত খুলে দেবে। প্রতিযোগিতামূলক প্রস্তুতি এবং শিক্ষাগত অগ্রগতিতে এই উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন