‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আজ (মঙ্গলবার) খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। আমরা যদি চিন্তা ও চেতনায় পরিবর্তন এনে সততার চর্চা করতে পারি, তাহলে দুর্নীতির ঔরস থেকে মুক্ত হওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, তরুণদের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে দুর্নীতি দমনে দীর্ঘমেয়াদে সুফল মিলবে। “অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করলে অনেক ক্ষেত্রে আইনের প্রয়োজনও হবে না।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান
অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন
দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা
স্বাগত বক্তব্য দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়িয়ে উদ্বোধন এবং জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন