নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

নড়াইলে নানা আয়োজনে পালিত হলো মুক্ত দিবস

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রুমুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন, সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরের পাশে অবস্থিত ৭১-এর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে শহরের রূপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন।

পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক

এছাড়া উপস্থিত ছিলেন—সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এ বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এ. মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও সামাজিক–পেশাজীবী প্রতিনিধি।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন আয়োজনে দিনটি বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে নানা আয়োজনে পালিত হলো মুক্ত দিবস

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত