নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনায় ব্রাকের ১৯তম নার্সারির উদ্বোধন

খুলনা, ১০ ডিসেম্বর: “সবুজ পৃথিবীর জন্য নার্সারি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক এন্টারপ্রাইজের উদ্যোগে খুলনায় ১৯তম নার্সারির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর মোস্তর মোড় এলাকায় নবনির্মিত এই নার্সারির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন উপলক্ষে নার্সারিতে ৩০০-রও বেশি বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রাখা হয়। বিজয়ের মাস উপলক্ষে উদ্বোধনী অফারে প্রতিটি চারায় ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। উদ্বোধনী আয়োজনে ব্রাক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক নার্সারির এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাক খুলনা জেলা সমন্বয়ক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জোনাল ম্যানেজার মো. জাহিদ ইব্রাহিম।

বক্তব্যে এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী বলেন,
“গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছই মূল হাতিয়ার। দেশের মানুষ যেন ভালো মানের ফলজ- বনজ চারা পায়— সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মাতৃগাছ থেকে চারা তৈরি করে সারা দেশে সরবরাহ করছি। জনসংখ্যা বাড়ছে, গাছপালা কমছে— তাই ছাদবাগানের উপযোগী ফলের গাছও এনেছি, যাতে মানুষ সবুজের ছোঁয়া ও অক্সিজেন পায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, সারা দেশে ব্রাকের মোট ১৯টি নার্সারির উদ্বোধন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনায় ব্রাকের ১৯তম নার্সারির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনা, ১০ ডিসেম্বর: “সবুজ পৃথিবীর জন্য নার্সারি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক এন্টারপ্রাইজের উদ্যোগে খুলনায় ১৯তম নার্সারির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর মোস্তর মোড় এলাকায় নবনির্মিত এই নার্সারির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন উপলক্ষে নার্সারিতে ৩০০-রও বেশি বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রাখা হয়। বিজয়ের মাস উপলক্ষে উদ্বোধনী অফারে প্রতিটি চারায় ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। উদ্বোধনী আয়োজনে ব্রাক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক নার্সারির এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাক খুলনা জেলা সমন্বয়ক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জোনাল ম্যানেজার মো. জাহিদ ইব্রাহিম।

বক্তব্যে এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী বলেন,
“গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছই মূল হাতিয়ার। দেশের মানুষ যেন ভালো মানের ফলজ- বনজ চারা পায়— সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মাতৃগাছ থেকে চারা তৈরি করে সারা দেশে সরবরাহ করছি। জনসংখ্যা বাড়ছে, গাছপালা কমছে— তাই ছাদবাগানের উপযোগী ফলের গাছও এনেছি, যাতে মানুষ সবুজের ছোঁয়া ও অক্সিজেন পায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, সারা দেশে ব্রাকের মোট ১৯টি নার্সারির উদ্বোধন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত