নজর বিডি

শেষ হলো তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫

ঢাকা প্রতিনিধি | নজরবিডি:
আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই ধাপে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় রাজধানীর মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজের  ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার ও শনিবার (৯ ও ১৩ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখানস্থ সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

[caption id="attachment_17414" align="alignnone" width="332"] বৃত্তি পরীক্ষা শেষে  শিক্ষক ও শিক্ষার্থীরা -নজরবিডি[/caption]

ফাউন্ডেশন সূত্র জানায়, প্রথম দিনে ৫ম থেকে ৮ম শ্রেণির মোট ৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনে (শনিবার) ৯ম ও ১০ম শ্রেণির মোট ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন আনু। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারমীন আক্তার, সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাফুজুল আলম, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপস্থিত বক্তারা বলেন, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, মনন ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রস্তুতি ও শিক্ষাগত অগ্রগতিতে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শেষ হলো তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা প্রতিনিধি | নজরবিডি:
আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই ধাপে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় রাজধানীর মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজের  ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার ও শনিবার (৯ ও ১৩ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখানস্থ সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

[caption id="attachment_17414" align="alignnone" width="332"] বৃত্তি পরীক্ষা শেষে  শিক্ষক ও শিক্ষার্থীরা -নজরবিডি[/caption]

ফাউন্ডেশন সূত্র জানায়, প্রথম দিনে ৫ম থেকে ৮ম শ্রেণির মোট ৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনে (শনিবার) ৯ম ও ১০ম শ্রেণির মোট ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব তাহের আলী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন আনু। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারমীন আক্তার, সরকারি মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাফুজুল আলম, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপস্থিত বক্তারা বলেন, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, মনন ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রস্তুতি ও শিক্ষাগত অগ্রগতিতে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত