১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় কালাই থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সাক্ষাতে সংগঠনের সভাপতি কাইছার আহমদের নেতৃত্বে প্রতিনিধিদল নবনিযুক্ত ওসিকে শুভেচ্ছা উপহারসামগ্রী প্রদান করেন।
সাক্ষাৎকালে ইসলামী সমাজ কল্যাণ নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা সমাজে শান্তি ও ন্যায়ের পক্ষে কাজ করি। যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”
ওসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমাজের সচেতন নাগরিকদের করণীয় এবং যৌথভাবে সমাজ উন্নয়নে অংশগ্রহণ—এসব বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। নবাগত ওসি রফিকুল ইসলাম বলেন, “থানাকে সেবার স্থান হিসেবে গড়ে তুলতে চাই। সমাজের ভালো কাজের সঙ্গে আমরা আছি, থাকব। আইন-শৃঙ্খলা রক্ষায় সমাজের সচেতন মানুষের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আলিম, নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ শেষে সকলেই সমাজে শান্তি, ন্যায় ও মানবিক সহায়তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন