ই-পেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
রাজধানী
স্বাস্থ্য ও লাইফস্টাইল
শিক্ষা সাংস্কৃতি
কৃষি
রাজনীতি
অপরাধ
লগইন
অনুসন্ধান
সারাদেশ
জাতীয়
আন্তর্জাতিক
রাজধানী
স্বাস্থ্য ও চিকিৎসা
সাহিত্য
কৃষকের জানালা
পরবাস
জন দুর্ভোগ
স্বাস্থ্য ও লাইফস্টাইল
সারাদেশ
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
ফটোকার্ড ডাউনলোড
এ সম্পর্কিত আরও খবর
সিলেটে ক্যাবের কার্যক্রম গতিশীল করতে দুই সভা অনুষ্ঠিত
মাগুরা সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ, সভাপতি শাহীনুর ইসলাম, সম্পাদক রবি
চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা
শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান, চিহ্নিত মাদক কারবারি আটক
নড়াইলে বিএনপির যৌথ প্রস্তুতি সভা
অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিল: ইয়াসের খান চৌধুরী
জামালপুরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিজিবির বাঁধায় রামদাসপুর সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ
দুই দিনে ১ হাজার ৪৩ জন গ্রেপ্তার: দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
অপারেশন ডেভিল হান্ট
অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তথাকথিত ‘ফ্যাসিস্টদের’ দমনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান...
নিজস্ব প্রতিবেদক
অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তথাকথিত ‘ফ্যাসিস্টদের’ দমনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়েছে। অভিযানের প্রথম দুই দিনে সারা দেশে মোট ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন বাধাগ্রস্তকারীদের দমনে বিশেষ এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরই শনিবার রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে দেশব্যাপী অভিযান শুরু হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রামদা, একটি তলোয়ার, একটি চাকু এবং একটি রিচার্জেবল ‘স্টানগান’। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯০৭ জনকে আটক করা হয়। এ বিষয়ে আজ সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খোন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে, গত শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এই কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে কোর কমিটি অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নেয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন
সর্বশেষ
জনপ্রিয়
১
পুরুষের শুক্রাণু বাড়াতে কার্যকরী ২০টি সুপারফুড
২
চুল পড়া কমবে ঘরোয়া উপায়ে: প্রাকৃতিক যত্নে ফিরিয়ে আনুন চুলের স্বাস্থ্য
৩
ইয়াবা সেবন করে ধর্ষণের পর গলাকেটে হত্যার কথা স্বীকার ঘাতক সোহেলের
৪
লালমনিরহাটে ভাইকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
৫
ভূমিকম্প : ছোট ছোট কম্পন বড় ধরনের দূর্ঘটনার আশংকা!
৬
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: ড. আসিফ মিজানের অভিনন্দন
৭
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
৮
সনদসর্বস্ব শিক্ষার বৃত্ত ভেঙে: লক্ষ্য হোক সুপ্ত প্রতিভার উন্মেষ ও মানুষ গঠন
৯
হীরক জয়ন্তী উদযাপনে প্রস্তুতি শুরু, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সভা
১০
আছিয়া থেকে রামিসা: বিচারহীনতার রাজনীতি আর কতদিন?
জনপ্রিয় সব খবর
১
চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
২
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
৩
সিলেটে ক্যাবের কার্যক্রম গতিশীল করতে দুই সভা অনুষ্ঠিত
৪
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়
৫
নেপাল উপত্যকায় ধ্বংস অন্তত ২,৫০০ ভবন
৬
বন্যাকবলিত নেপালে কাতারের মানবিক সহায়তা
৭
ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
৮
আর্জেন্টিনা অধ্যায়ের ইতি মেসির, দুই দশকের স্মরণীয় মুহূর্তগুলো
৯
মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ
১০
শারজাহে নিখোঁজ দুই কাজাখ বোনের মরদেহ উদ্ধার
সর্বশেষ সব খবর
পরবর্তী খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনে ১ হাজার ৪৩ জন গ্রেপ্তার: দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
অপারেশন ডেভিল হান্ট
অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তথাকথিত ‘ফ্যাসিস্টদের’ দমনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান...
নিজস্ব প্রতিবেদক
অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তথাকথিত ‘ফ্যাসিস্টদের’ দমনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়েছে। অভিযানের প্রথম দুই দিনে সারা দেশে মোট ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন বাধাগ্রস্তকারীদের দমনে বিশেষ এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরই শনিবার রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে দেশব্যাপী অভিযান শুরু হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রামদা, একটি তলোয়ার, একটি চাকু এবং একটি রিচার্জেবল ‘স্টানগান’। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯০৭ জনকে আটক করা হয়। এ বিষয়ে আজ সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খোন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে, গত শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এই কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে কোর কমিটি অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নেয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © সর্বস্বত্ব সংরক্ষিত
উপদেষ্টা সম্পাদক:
মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক
: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার
: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন