নজর বিডি

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নজরবিডি ডেস্ক | ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই আজ আবার নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এ কারণে বিজয় দিবস বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন।

তিনি জানান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জিয়ারত করতেই তারা আজ এখানে এসেছেন।

বিএনপির মহাসচিব বলেন, “আজ এই মাজারে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছি—বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম অব্যাহত থাকবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে আন্দোলন ও লড়াই, সেটিও চলমান থাকবে।”

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অন্যতম প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তারা আশা করছেন। তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত