নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা তোয়াক্কা না করেই একটি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে একটি চক্র সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় 'খান সুপার মার্কেট' (যা আগে ফালুর মার্কেট নামে পরিচিত ছিল) নামক একটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। উত্তরখান মৌজার ২৪.৪৫ শতাংশ জমির ওপর এই নির্মাণকাজ চলছে। সংশ্লিষ্ট জমির খতিয়ান ও দাগ নম্বরগুলো হলো: সি এস খতিয়ান ৮২১, এস এ ১২৫১, আর এস ১৮৪৭ এবং সিটি খতিয়ান ৫৫১৪। দাগ নম্বর সি এস ও এস.এ ৮৪২, আর এস ২৫১৫ এবং সিটি ২৩৪০০।
আদালতের নির্দেশনা: অনুসন্ধানী সূত্র মতে, ওই জমি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-৯০৬৮/২০২৪) দাখিল করা হয়েছিল। রিটের প্রেক্ষিতে আদালত ওই জায়গায় স্থিতিবস্থা (Stay Order/Status Quo) জারি করেন। আইন অনুযায়ী, স্থিতিবস্থা জারি থাকা অবস্থায় জমির আকার বা প্রকৃতির কোনো পরিবর্তন বা নতুন কোনো স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ।
থানা পুলিশের বক্তব্য: এ বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, “বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, "এই বিষয়ে আমার কাছে কেউ আসেনি। হাইকোর্টের নির্দেশনার বিষয়েও আমি জানি না। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে আমি বিষয়টি খতিয়ে দেখব।”
আদালতের আদেশ অমান্য করে এমন নির্মাণকাজ চলায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন