নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ধর্মীয় অবমাননার প্রতিবাদে মুকসুদপুরে আলেম-ওলামাদের বিক্ষোভ

মুকসুদপুর

  মুকসুদপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ...
? রহমাতুল্লাহ সেখ (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫; ১১:০৪ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে কুখ্যাত ভক্ত বাউল আবুলের বিরুদ্ধে পবিত্র কুরআন ও মহান আল্লাহ সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ইমাম ও খতিব, কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। বিক্ষোভকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কুরআন ও মহান আল্লাহ সম্পর্কে অবমাননাকর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। এ ধরনের বক্তব্য ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কর্মসূচিটির আয়োজন করে কওমি মাদ্রাসা কল্যাণ পরিষদ ও ইমাম কল্যাণ পরিষদ, মুকসুদপুর।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ধর্মীয় অবমাননার প্রতিবাদে মুকসুদপুরে আলেম-ওলামাদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

মুকসুদপুর

  মুকসুদপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ...
? রহমাতুল্লাহ সেখ (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫; ১১:০৪ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে কুখ্যাত ভক্ত বাউল আবুলের বিরুদ্ধে পবিত্র কুরআন ও মহান আল্লাহ সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ইমাম ও খতিব, কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। বিক্ষোভকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কুরআন ও মহান আল্লাহ সম্পর্কে অবমাননাকর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। এ ধরনের বক্তব্য ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কর্মসূচিটির আয়োজন করে কওমি মাদ্রাসা কল্যাণ পরিষদ ও ইমাম কল্যাণ পরিষদ, মুকসুদপুর।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত