নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময়

মুকসুদপুর । গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সঙ্গে মুকসুদপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের এক সার্বিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমের বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ, ডিজিএফআই-এর কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি, যায়যায়দিন (মুকসুদপুর উপজেলা প্রতিনিধি) ও nazarbd-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক মো. কাজী ওহিদুল ইসলাম, ‘আজকের জাগরণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর আলম শেখ, nazarbd মুকসুদপুর উপজেলা প্রতিনিধি এবং সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার।

সভাকালে সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার গণভোট বিষয়ক প্রশ্ন উত্থাপন করলে উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরার আহ্বান জানান।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ নির্বাচনী কেন্দ্রগুলোতে পর্যাপ্ত হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কলেজটিকে নির্বাচন উপযোগী করে প্রস্তুত করার বিষয়টি তুলে ধরেন। ডিজিএফআই-এর কর্মকর্তা নির্বাচনী কেন্দ্রগুলোতে রিচার্জেবল লাইট ও জেনারেটর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সবশেষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত