নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

এনসিপি নেতার ওপর সশস্ত্র হামলা: কুষ্টিয়া–মেহেরপুর সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

২২ ডিসেম্বর ২০২৫

 খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পালিয়ে থাকা অপরাধীরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় মোট ৮টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ও দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনার পরপরই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে।

খুলনার এই ঘটনার পরপরই কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অপরাধীদের সীমান্ত পাড়ি দেওয়া ঠেকাতে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বর্তমানে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কঠোর তল্লাশি করা হচ্ছে যাতে কোনো দুষ্কৃতকারী পালানোর সুযোগ না পায়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি সাংবাদিকদের বলেন, "এই অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই দেশের সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় আমরা সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।"

উল্লেখ্য, আহত মোতালেব সিকদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খুলনায় পুলিশি অভিযানের পাশাপাশি সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান দুষ্কৃতকারীদের ওপর চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এনসিপি নেতার ওপর সশস্ত্র হামলা: কুষ্টিয়া–মেহেরপুর সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

২২ ডিসেম্বর ২০২৫

 খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পালিয়ে থাকা অপরাধীরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় মোট ৮টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ও দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনার পরপরই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে।

খুলনার এই ঘটনার পরপরই কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অপরাধীদের সীমান্ত পাড়ি দেওয়া ঠেকাতে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বর্তমানে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কঠোর তল্লাশি করা হচ্ছে যাতে কোনো দুষ্কৃতকারী পালানোর সুযোগ না পায়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি সাংবাদিকদের বলেন, "এই অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই দেশের সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় আমরা সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।"

উল্লেখ্য, আহত মোতালেব সিকদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খুলনায় পুলিশি অভিযানের পাশাপাশি সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান দুষ্কৃতকারীদের ওপর চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত