২৩ ডিসেম্বর ২০২৫
সোমবার (২২ ডিসেম্বর) দিনভর উপজেলার একাধিক কেন্দ্র ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার জনাব মো: হাবীবুল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে:
গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়
টুঙ্গিপাড়া সরকারি কলেজ
কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর ভৌত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের পরিবেশ ও প্রস্তুতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন