নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

শীতের সকালে খালে টানা ১০০ ডুব, ৫০০ টাকার বাজিতে প্রাণ গেল কৃষকের

 ২৫ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে কনকনে শীতের সকালে খালে টানা একশবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। দীর্ঘ সময় পরিশ্রমের ফলে শরীর অতিরিক্ত গরম হয়ে পড়লে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে একশবার ডুব দেওয়ার বাজি ধরেন।

এরপর তিনি খালি গায়ে খালে নেমে একটানা একশবার ডুব দেন। ডুব শেষ করে খালের পাড়ে উঠে আসার পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে তাৎক্ষণিক কম্বল দিয়ে পেঁচিয়ে শরীর গরম করার চেষ্টা করেন। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, কনকনে শীতে হঠাৎ শরীরের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হওয়ায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হতে পারে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শীতের সকালে খালে টানা ১০০ ডুব, ৫০০ টাকার বাজিতে প্রাণ গেল কৃষকের

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

 ২৫ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে কনকনে শীতের সকালে খালে টানা একশবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। দীর্ঘ সময় পরিশ্রমের ফলে শরীর অতিরিক্ত গরম হয়ে পড়লে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে একশবার ডুব দেওয়ার বাজি ধরেন।

এরপর তিনি খালি গায়ে খালে নেমে একটানা একশবার ডুব দেন। ডুব শেষ করে খালের পাড়ে উঠে আসার পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে তাৎক্ষণিক কম্বল দিয়ে পেঁচিয়ে শরীর গরম করার চেষ্টা করেন। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, কনকনে শীতে হঠাৎ শরীরের তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হওয়ায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হতে পারে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত