নজর বিডি

তারেক রহমানের সংবর্ধনায় জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ করল বিএনপি

২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায় বিপুল জনসমাগমের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোক সমবেত হলে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীতে সৃষ্ট যানজট ও ভোগান্তির বিষয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত।’
এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি দেশবাসী ও নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমানের সংবর্ধনায় জনদুর্ভোগ: দুঃখ প্রকাশ করল বিএনপি

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায় বিপুল জনসমাগমের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোক সমবেত হলে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীতে সৃষ্ট যানজট ও ভোগান্তির বিষয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত।’
এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি দেশবাসী ও নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত