নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ: ডুমুরিয়ায় র‍্যালি ও কেক কাটা

২৭ ডিসেম্বর, ২০২৫, নজরবিডি।

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে ধারণ করে টানা দুই দশকেরও বেশি সময় ধরে পথচলা। সেই গৌরবময় যাত্রায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত করেছে বৈশাখী টেলিভিশন। শনিবার (২৭ ডিসেম্বর) সফলতার ২১ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় এই বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন শুরু থেকেই লালন করে আসছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার। সেই পথচলার ২১ বছর পূর্তি উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

বৈশাখী টিভির খুলনা জেলা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. সন্দীপক মল্লিক, খুলনা বিভাগীয় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, শিক্ষক শফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ সংস্কৃতির বিকাশে চ্যানেলটির ভূমিকার কথা তুলে ধরেন। দিনটি স্মরণে বৈশাখীর পর্দায় দিনব্যাপী সরাসরি অনুষ্ঠান, সংগীত, নাটক ও সিনেমার বিশেষ আয়োজন রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ: ডুমুরিয়ায় র‍্যালি ও কেক কাটা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

২৭ ডিসেম্বর, ২০২৫, নজরবিডি।

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে ধারণ করে টানা দুই দশকেরও বেশি সময় ধরে পথচলা। সেই গৌরবময় যাত্রায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত করেছে বৈশাখী টেলিভিশন। শনিবার (২৭ ডিসেম্বর) সফলতার ২১ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় এই বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন শুরু থেকেই লালন করে আসছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার। সেই পথচলার ২১ বছর পূর্তি উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

বৈশাখী টিভির খুলনা জেলা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. সন্দীপক মল্লিক, খুলনা বিভাগীয় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, শিক্ষক শফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ সংস্কৃতির বিকাশে চ্যানেলটির ভূমিকার কথা তুলে ধরেন। দিনটি স্মরণে বৈশাখীর পর্দায় দিনব্যাপী সরাসরি অনুষ্ঠান, সংগীত, নাটক ও সিনেমার বিশেষ আয়োজন রাখা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত