শীতের রাতে খোলা আকাশের নিচে কিংবা রাস্তাঘাটে অবস্থানরত দরিদ্র মানুষের খোঁজখবর নিয়ে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে তাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি শীতার্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মকর্তারা শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে শীতার্তদের চিহ্নিত করে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘব করা প্রশাসনের একটি মানবিক দায়িত্ব। সরকার সবসময় শীতার্ত মানুষের পাশে আছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কম্বল পেয়ে শীতার্ত মানুষ জেলা প্রশাসনের এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রাতে প্রচণ্ড শীতে কম্বল পাওয়ায় অনেকটাই স্বস্তি মিলেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে জেলার বিভিন্ন উপজেলাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালানো হবে, যাতে কোনো অসহায় মানুষ শীতের কষ্টে না ভোগে। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন