নজর বিডি

ভোটার তালিকায় নাম লেখালেন জাইমা রহমান, সাথে ছিলেন মা জোবায়দা রহমান

২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মা ডা. জোবায়দা রহমানের সাথে ইটিআই ভবনে পৌঁছান জাইমা রহমান। এরপর ১২টা ২৬ মিনিটে তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ছবি তোলা, আঙুলের ছাপ প্রদান এবং তথ্য যাচাইসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে নিবন্ধনের কাজ শেষ করে তিনি ইসি প্রাঙ্গণ ত্যাগ করেন।

জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে ইসি ভবনের ভেতরে গণমাধ্যমকর্মী বা সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত নিয়ম মেনেই জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আইনি কোনো জটিলতা ছিল না। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে তারেক রহমান ও তাঁর পরিবার দেশে ফেরেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোটার তালিকায় নাম লেখালেন জাইমা রহমান, সাথে ছিলেন মা জোবায়দা রহমান

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মা ডা. জোবায়দা রহমানের সাথে ইটিআই ভবনে পৌঁছান জাইমা রহমান। এরপর ১২টা ২৬ মিনিটে তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ছবি তোলা, আঙুলের ছাপ প্রদান এবং তথ্য যাচাইসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে নিবন্ধনের কাজ শেষ করে তিনি ইসি প্রাঙ্গণ ত্যাগ করেন।

জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে ইসি ভবনের ভেতরে গণমাধ্যমকর্মী বা সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত নিয়ম মেনেই জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আইনি কোনো জটিলতা ছিল না। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে তারেক রহমান ও তাঁর পরিবার দেশে ফেরেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত