২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডিকুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় আলমগীর হোসেন নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটির গতিরোধ করে। ডাকাতরা চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ডাকাতরা আরও টাকার দাবিতে তাকে পুনরায় আঘাত করলে চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে জনরোষের ভয়ে ডাকাত দল পালিয়ে যায়।
খবর পেয়ে ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত্ত অবস্থায় চালক আলমগীরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, চালকের হাতে গুরুতর জখম হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান—শান্তিডাঙ্গা এলাকায় ডাকাতির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন