“একজন সাংবাদিককে হতে হবে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকতাকে আরও মর্যাদার আসনে নিতে হবে।”
তিনি আরও বলেন, প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। ভবিষ্যতে প্রশিক্ষণমূলক কর্মশালা, নিয়মিত সভা এবং সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া বলেন,
“মুকসুদপুর প্রেসক্লাব ইতোমধ্যে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।”
তিনি প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
সভায় উপস্থিত সদস্য সাংবাদিকরা বিভিন্ন সাংগঠনিক ও পেশাগত বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভাপতি সেগুলো মনোযোগসহকারে গ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও সুন্দর, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনি: সহ সভাপতি মো: হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু,কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া,আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ,কার্যকরী সদস্য মো: নিয়ামুল ইসলাম,কামরুল মিয়া,মিরান গাজী।
আলোচনা সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ববোধ ও সংগঠনিক সচেতনতা আরও জোরদার হয়। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন