২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডিখুলনা (২৮ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৮ টা ২০ মিনিটের দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইলে ঘটনাটি ঘটে।
মৃত ওই যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার মধুসূদন চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় চালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ডুমুরিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, আজ রোববার সকালে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান আরোহীসহ তালা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। ৮ টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় চালক ও আরোহী গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয়রা তাদের দুইজনকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানকার উপস্থিত চিকিৎসক আরোহী দেবাশীষ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহত মোটরসাইকেল চালক আতিয়ার রহমানকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ প্রেরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন