২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানের শুরুতেই “৩৬ শে জুলাইয়ের স্বপ্ন: নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণ সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
নলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।
১. হেমায়েত হোসেন মোল্যা ২. মশিয়ার রহমান মোল্যা ৩. ইয়াকুব মোল্যা ৪. আশরাফুল বিশ্বাস ৫. জান্নাতুল বিশ্বাস
সেমিনারে বক্তব্য রাখেন আরআরএফ-এর পাজারখালী শাখা ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী মো. আবুল হাশেম, সহকারী উপজেলা সমন্বয়কারী সোহেলী মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, সহকারী শিক্ষক মো. ইয়াকুব মোল্যা, ইউনিয়ন বিএনপি নেতা মশিয়ার রহমান মোল্যা, উপজেলা বিএনপি নেতা মো. আশরাফুল বিশ্বাস ও যুবদল নেতা জান্নাতুল বিশ্বাস প্রমুখ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন