নজর বিডি

চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

চলে গেলেন আপোষহীন নেত্রী...

বেগম খালেদা জিয়া আর নেই 

  বিশেষ প্রতিনিধি- মো: ছিরু মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে ফোন করে তাঁকে বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান বলেন, “আম্মা আর নেই।” এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৬টার দিকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ সময় তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য হাসপাতালে উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘদিনের রোগ–জটিলতা তাঁকে ক্রমেই নাজুক করে তোলে। সর্বশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া না দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত