নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ায় বাঁশ বাগান থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নজরবিডি।

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের একদিন পর সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মধুগাড়ী পূর্বপাড়া এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপন আলীর ছেলে। সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বাঁশ বাগানের ভেতর সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা শিপন আলী জানান, সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, "মরদেহটি উদ্ধার করা হলেও প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুষ্টিয়ায় বাঁশ বাগান থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি।

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের একদিন পর সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মধুগাড়ী পূর্বপাড়া এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপন আলীর ছেলে। সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বাঁশ বাগানের ভেতর সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা শিপন আলী জানান, সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, "মরদেহটি উদ্ধার করা হলেও প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত