নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে পালালেন স্বামী

নজরবিডি।

গুড়া সদর উপজেলায় রিফাত জাহান রিংকি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে আত্মগোপন করায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার নুনগোলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিংকি শাজাহানপুর উপজেলার নন্দকুল গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। পাঁচ বছর আগে নুনগোলা এলাকার নুরু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের বোন আশা খাতুন জানান, বিকেলে রিংকির ফোন থেকে তার মোবাইলে একটি মিসড কল আসে। পরবর্তীতে বারবার কল দিলেও রিংকি রিসিভ করেননি। রাতে স্বামী নুরুন্নবী ফোন করে জানায়, রিংকির ওপর ‘জিনের আসর’ পড়েছে। পরিবারের সদস্যরা গিয়ে রিংকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং তার গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। নিহতের মামি আয়না খাতুন অভিযোগ করেন, হত্যাকাণ্ড ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে সিসিটিভি ফুটেজ ও আলামত গায়েব করা হয়েছে।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বিকেলে রিংকিকে স্বাভাবিকভাবে ব্যাডমিন্টন খেলতে দেখা গেছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নুরুন্নবী ও তার পরিবারের কোনো সদস্য বাড়িতে নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে পালালেন স্বামী

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি।

গুড়া সদর উপজেলায় রিফাত জাহান রিংকি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে আত্মগোপন করায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার নুনগোলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিংকি শাজাহানপুর উপজেলার নন্দকুল গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। পাঁচ বছর আগে নুনগোলা এলাকার নুরু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের বোন আশা খাতুন জানান, বিকেলে রিংকির ফোন থেকে তার মোবাইলে একটি মিসড কল আসে। পরবর্তীতে বারবার কল দিলেও রিংকি রিসিভ করেননি। রাতে স্বামী নুরুন্নবী ফোন করে জানায়, রিংকির ওপর ‘জিনের আসর’ পড়েছে। পরিবারের সদস্যরা গিয়ে রিংকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং তার গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। নিহতের মামি আয়না খাতুন অভিযোগ করেন, হত্যাকাণ্ড ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে সিসিটিভি ফুটেজ ও আলামত গায়েব করা হয়েছে।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বিকেলে রিংকিকে স্বাভাবিকভাবে ব্যাডমিন্টন খেলতে দেখা গেছে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নুরুন্নবী ও তার পরিবারের কোনো সদস্য বাড়িতে নেই।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত