বাংলাদেশ
নজরবিডি।
১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।
বই বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা হবে। এই লক্ষ্য অর্জনে তিনি সকলের সহযোগিতা ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আখের আলী (সুজন)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন