নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

বাংলাদেশ

গোপালগঞ্জ মুকসুদপুর
স্টাফ রিপোর্টার- সুমাইয়া নূর প্রভা  গোপালগঞ্জের মুকসুদপুরে মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। [caption id="attachment_19107" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদ আসর ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম। [caption id="attachment_19112" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও মুকসুদপুর থানা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি ফরিদ আহমেদ মিয়া। দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুকসুদপুর প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। [caption id="attachment_19108" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] সভাপতির বক্তব্যে মো. ছিরু মিয়া মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “তিনি শুধু বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, তিনি ছিলেন আপোষহীন একজন নেত্রী।” তিনি তার সরকারের সময়ে অর্থনৈতিক উন্নয়নসহ জাতীয় পর্যায়ে অর্জিত বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মণ্ডল এবং সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহাবুব হাসান বাবর। প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, মরহুম বেগম খালেদা জিয়া সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন এবং পরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার পারিবারিক ইতিহাস, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, পরবর্তী সময়ে রাজনীতিতে তার অবদানসহ গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অবদানের কথাও স্মরণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সৌদি আরবের জিঝানস্থ আবু আরিস জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি, সাবেক সেনা কর্মকর্তা এবং হাকীমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা মো. নূরুল্লাহ। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান লেবু, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া ও সামচুল আরিফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইনবিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ এবং কার্যকরী সদস্য নুর আলম শেখ, মো. নিয়ামুল ইসলাম, নূর আসাদ মৃধা,আশিক উন নুর দিপু ও কামরুল মিয়া।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত