নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্তা—আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   দিবসটি উপলক্ষে আজ ৩ ডিসেম্বর বিকেলে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিজয় কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। [caption id="attachment_19183" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। [caption id="attachment_19184" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর আমিন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা সুবিধাভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভাতা ভোগী অনিল বালা বলেন, সমাজসেবা থেকে নিয়মিত ভাতা পাওয়ায় তাঁর পরিবারের আর্থিক সংকট অনেকটাই লাঘব হয়েছে। একই সঙ্গে সমাজসেবার ক্ষুদ্রঋণ গ্রাহক তন্ময় মণ্ডল জানান, সমাজসেবার সমিতির মাধ্যমে ঋণ সুবিধা পেয়ে সদস্যদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ জানান, মুকসুদপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় বর্তমানে মোট ৩৬ হাজার ৪২০ জন বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও অন্যান্য ভাতা সুবিধাভোগী রয়েছেন। তাঁরা সবাই নিয়মিত তিন মাস অন্তর নিজ নিজ নগদ হিসাবের মাধ্যমে ভাতার অর্থ গ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে জাতীয় সমাজসেবার গুরুত্ব ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত