নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

১০ দিন পর কারামুক্ত হলেন জুলাইযোদ্ধা সুরভী: আদালত চত্বরে উত্তপ্ত বিক্ষোভ, অবশেষে জামিন

নজরবিডি, ৫ জানুয়ারি ২০২৬

আলোচিত 'জুলাইযোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভী ১০ দিন কারাবাসের পর অবশেষে মুক্ত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগার থেকে বের হওয়ার পর তিনি পরিবারের সদস্যদের সাথে বাড়ির উদ্দেশে রওনা হন।

সুরভীর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান।

এর আগে সকালে সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে বিচারক সৈয়দ ফজলুল মাহদী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সুরভীর মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকেলে সুরভীর আইনজীবীরা রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড বাতিল করেন এবং সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাজমুল হক চৌধুরী বিপ্লব জানান, মামলার বাদী (জনৈক সাংবাদিক) আদালতে কোনো প্রকার তথ্য বা যোগাযোগ করেননি। সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আদালত জামিনের এই আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে শুরু থেকেই তার বয়স কমিয়ে দেখানো এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ তুলে সরব ছিল ছাত্র জনতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১০ দিন পর কারামুক্ত হলেন জুলাইযোদ্ধা সুরভী: আদালত চত্বরে উত্তপ্ত বিক্ষোভ, অবশেষে জামিন

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ৫ জানুয়ারি ২০২৬

আলোচিত 'জুলাইযোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভী ১০ দিন কারাবাসের পর অবশেষে মুক্ত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগার থেকে বের হওয়ার পর তিনি পরিবারের সদস্যদের সাথে বাড়ির উদ্দেশে রওনা হন।

সুরভীর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান।

এর আগে সকালে সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে বিচারক সৈয়দ ফজলুল মাহদী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সুরভীর মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকেলে সুরভীর আইনজীবীরা রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড বাতিল করেন এবং সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাজমুল হক চৌধুরী বিপ্লব জানান, মামলার বাদী (জনৈক সাংবাদিক) আদালতে কোনো প্রকার তথ্য বা যোগাযোগ করেননি। সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আদালত জামিনের এই আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে শুরু থেকেই তার বয়স কমিয়ে দেখানো এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ তুলে সরব ছিল ছাত্র জনতা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত